Home / খবর / জেলায় জেলায় / মিঠুন চক্রবর্তীর রোডশোয়ের ডিউটিতে এসে অসুস্থ, রাজ্য পুলিশের কনস্টেবলের মৃত্যু

মিঠুন চক্রবর্তীর রোডশোয়ের ডিউটিতে এসে অসুস্থ, রাজ্য পুলিশের কনস্টেবলের মৃত্যু

বারাবনি ও আসানসোল: বারাবনিতে বিজেপির প্রচারে রোডশো করতে শনিবার এসেছিলেন পদ্ম শিবিরের তারকা প্রচারক অভিনতা মিঠুন চক্রবর্তী। সেই রোডশোয়ের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু হল রাজ্য পুলিশের এক কনস্টেবলের। পুরুলিয়ার পুঞ্চার বাসিন্দা মৃত কনস্টেবলের নাম বিজয় সিং (৪২)। রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কনস্টেবলের মৃতদেহর ময়নাতদন্ত হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, মিঠুন চক্রবর্তীর রোডশোর জন্য বারাবনিতে দোমহানি কেলেজোড়া রাস্তায় পুলিশ কর্মীদের ডিউটি দেওয়া হয়েছিল। আসানসোল পুলিশ লাইন থেকে যাওয়া পুলিশ কনস্টেবল বিজয় সিং ডিউটি করছিলেন কেলেজোড়া ছোট মোড়ে। দুপুর তিনটে নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড ঘাম হওয়ার পাশাপাশি তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে তাকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্মরত চিকিৎসককে তিনি তার শারীরিক অসুস্থতার কথা বলেন। তখন চিকিৎসক তার শারীরিক অবস্থা বুঝে অক্সিজেন দিতে বলেন। সেই মতো স্বাস্থ্য কর্মীরা অক্সিজেন লাগাতে যেতেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপর চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে লিখিত ভাবে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোটা বিষয়টি বারাবনি থানার ওসিকে জানান। এরপরই পুলিশের তরফে কনস্টেবলের পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়। চিকিৎসক জানান, প্রচন্ড গরম ও রোদের কারণে ওই কনস্টেবল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *