Home / খবর / জেলায় জেলায় / শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও জ্ঞান মহাযজ্ঞের আয়োজন কুলটির গ্রামে, সঙ্গে নগর পরিক্রমা

শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও জ্ঞান মহাযজ্ঞের আয়োজন কুলটির গ্রামে, সঙ্গে নগর পরিক্রমা

কুলটি : আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর গ্রামে গত বছরের মত এই বছরও আয়োজন করা হয় শ্রীমদ্ভাগবত গীতা পাঠের। এর পাশাপাশি আয়োজন করা হয় জ্ঞান মহাযজ্ঞেরও ।

এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৭ দিন চলবে । এদিন এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে করা হয় নগর পরিক্রমা। এই পরিক্রমায় প্রচুর সংখ্যায় মহিলারা সামিল হন।

নিয়ামতপুর গ্রামে কালিবাড়ি থেকে এদিন সকাল ১০টার সময় নগর পরিক্রমা শুরু করা হয়। এরপর এদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৭ দিন ধরে চলবে গীতা পাঠ। বৃন্দাবন থেকে আসা প্রবক্তা শ্রী মাধব চৈতন্য দাস মহারাজ গীতা পাঠ করবেন। এর সাথে যজ্ঞ, পূর্ণ আহূতি ও নর নারায়ণ সেবার আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *