Home / খবর / জেলায় জেলায় / এসআইআর: পশ্চিম বর্ধমানে ৩ লক্ষেরও বেশি ফর্ম ‘আনকালেক্টেবেল’, ১.৩১ লক্ষ ভোটার স্থানান্তরিত, মৃত ৯৬ হাজার

এসআইআর: পশ্চিম বর্ধমানে ৩ লক্ষেরও বেশি ফর্ম ‘আনকালেক্টেবেল’, ১.৩১ লক্ষ ভোটার স্থানান্তরিত, মৃত ৯৬ হাজার

আসানসোল : বাংলায় এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন বিকেল চারটের সময় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম বিলি, সংগ্রহ বা কালেকশন ও ডিজিটাইজেশন সংক্রান্ত সর্বশেষ একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

সেই তথ্য অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিন জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ আপডেটে বেশ কিছু চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, এই জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে এদিন বিকেল চারটে পর্যন্ত ৩, ০৬, ৪৬০ টি ফর্ম “অসংগ্রহযোগ্য” বা আনকালেক্টেবেল “। এর অর্থ হল এই ভোটারদের নাম হয় তালিকা থেকে বাদ দেওয়া হবে অথবা পরবর্তী কালে সংশোধন করা হবে।

পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় মোট ২৩ লক্ষ্য ২৭ লক্ষ ১১১ টি ফর্ম বিতরণ করা হয়েছে। যা ১০০ শতাংশ। এই ফর্মগুলির প্রায় ৮৭% ( ৪৬.৮৩) ডিজিটালাইজড করা হয়েছে। সেই সংখ্যা হল ২০ লক্ষ ২০ হাজার ৪৭৬।

দুর্গাপুর পূর্ব এই কাজে বাকি বিধানসভাগুলো থেকে এগিয়ে রয়েছে। সেখানে প্রায় ৯০% (৮৯.৮১) কাজ শেষ হয়েছে। অন্যদিকে, এই কাজে আসানসোল উত্তর এবং কুলটি কিছুটা হলেও পিছিয়ে রয়েছে।

কেন এই জেলায় ৩ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বাতিল করা হতে পারে? কেন না এখনো পর্যন্ত এই ৩ লক্ষেরও বেশি ভোটারের ইনুমেরেশন ফর্ম যাচাই বা পরীক্ষা করা যায়নি। তার তিনটি প্রধান কারণ খুঁজে পাওয়া গেছে। এখনো পর্যন্ত সর্বাধিক ১ লক্ষ ৩১ হাজার ১৬০ মানুষ তাদের পুরনো বাড়ি ছেড়ে স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন বা পার্মানেন্ট সিফ্টেড হয়েছেন। আর ৯৬, ৫৪৭ জন ভোটার মারা গেছেন। খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ভোটারের সংখ্যা ৭১,৩৬১ জন। প্রশাসনের কথায় এই ভোটারদেরকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি বা নিখোঁজ রয়েছেন।

এই জেলার আসানসোল উত্তর এবং কুলটি বিধানসভার ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বদলের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুটি বিধানসভায় ১৪.৭৩ ও ১৪.৬৭ % ফর্ম ‘অসংগ্রহযোগ্য’ বলে জানা গেছে। যা জেলার মধ্যে সর্বোচ্চ।

এদিকে, রানিগঞ্জ এবং জামুরিয়া বিধানসভায় সিফ্টেড বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। ১৯,৬৭৮ জন রানিগঞ্জে এবং ১৯,৩৮৫ জন জামুরিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।

দুর্গাপুর পূর্ব বিধানসভায় ১০.১৯ % ফর্ম অসংগ্রহযোগ্য রয়েছে। যা জেলার মধ্যে সবচেয়ে কম।

এই এনুমারেশন ফর্মের পরীক্ষা করার পরে প্রথমে খসড়া ও পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *