Home / খবর / জেলায় জেলায় / এসআইআর: শুনানি পর্ব চলাকালীন নতুন রোল অবজারভারের উপস্থিতিতে আসানসোলে সর্বদলীয় বৈঠক

এসআইআর: শুনানি পর্ব চলাকালীন নতুন রোল অবজারভারের উপস্থিতিতে আসানসোলে সর্বদলীয় বৈঠক

আসানসোল : এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি পর্ব চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়।

সেই বৈঠকে এই জেলার নতুন রোল অবজারভার উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল, কংগ্রেস ও সিপিএমের পক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের হয়রানির অভিযোগ করা হয়েছে। এই তিনদলের তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় এক রকম বলেছিল। পরবর্তী সময়ে কমিশন নানা ধরনের নির্দেশ দিচ্ছে। তাতে মানুষেরা বিভ্রান্ত ও চিন্তিত। তারা বুঝতে পারছেন না যে, কোন নথি নিয়ে তারা যাবেন। অবিলম্বে, নির্বাচন কমিশনকে এইসব সমস্যা দুর করতে বলেন বলে তারা দাবি করেন।

এই বৈঠকের পরে জেলাশাসক এস পোন্নাবলম সাংবাদিক সম্মেলনে বলেন, শুনানি প্রক্রিয়া এখনও চলছে। মোট ২.৭৭ লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানির জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে ১.৩৩ লক্ষ মানুষ শুনানিতে এসেছেন। এখনোও প্রায় ১,৫০ লক্ষের শুনানি বাকি রয়েছে। জেলাশাসক আরও বলেন, বাকিদের শুনানি এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে।

এছাড়াও, আন ম্যাপিংয়ের ক্ষেত্রে ১.৪৫ লক্ষের মধ্যে ১.৩৩ লক্ষের শুনানি পর্ব মিটেছে। নির্ধারিত দিনে কোনও কারণে শুনানিতে অনুপস্থিত থাকা এই ১২ হাজার জনকে। দ্বিতীয়বার উপস্থিত থাকার সুযোগ দেওয়া হবে। তাদেরকে প্রয়োজনীয় নথি এবং তথ্য সহ উপস্থিত থাকার জন্য সর্বদলীয় বৈঠকে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বলা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *