Home / খবর / জেলায় জেলায় / বাঁশ কাটা নিয়ে বিবাদের জেরে খুন, সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড জলপাইগুড়িতে

বাঁশ কাটা নিয়ে বিবাদের জেরে খুন, সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: বাঁশঝাড়ে বাঁশ কাটা নিয়ে বিবাদ। বিবাদের জেরে আত্মীয়ের হাতেই খুন দুই আত্মীয়। ২ মহিলা-সহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জেলা আদালত। রায় প্রকাশ্যে আসতেই ফের বচসা দুই পরিবারের।

২০১৪ সালের মার্চ মাসে রাজগঞ্জ ব্লকের সাহেবপাড়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা হয়। এর জেরে খুন হন চানু মহম্মদ ও বুধারু মহম্মদ। জখম হন তাদের আরেক ভাই সোনা মহম্মদ। পরে, দশজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়।

তদন্তে নেমে পুলিশ সাত জনকে গ্রেপ্তার করে। একাধিক সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত ২ মহিলা-সহ সাতজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দোষীদের। রায় বের হতেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাদী ও বিবাদী পক্ষের পরিবারের সদস্যরা। তবে, এই রায়ে খুশি মৃতের পরিবার।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *