Home / খবর / জেলায় জেলায় / শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মেরুকরণের অভিযোগ, দুর্গাপুর থানায় বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মেরুকরণের অভিযোগ, দুর্গাপুর থানায় বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের

দুর্গাপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মেরুকরণের অভিযোগে থানা ঘেরাও বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের।

এই ঘটনায় বুধবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানায় । অভিযোগ, রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে। বিশেষ করে হিন্দু ছাত্রদের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি সংগঠনের।

এই অভিযোগের ভিত্তিতেই এদিন সনাতনী ঐক্য মঞ্চ থানা ঘেরাও করে, থানার সামনে বিক্ষোভ দেখায় এবং স্মারকলিপি জমা দেয়।

এই প্রসঙ্গে বিজেপির সুমন্ত মণ্ডল বলেন, যারা পড়ুয়াদের মস্তিষ্ক বিকৃত করছে, অপরাধমূলক কাজ করছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা, না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য দুর্গাপুর থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *