Home / খবর / জেলায় জেলায় / আরপিএফের ‘অপারেশন আমানত”, মূল্যবান সামগ্রী সহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

আরপিএফের ‘অপারেশন আমানত”, মূল্যবান সামগ্রী সহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

আসানসোল : ‘অপারেশন আমানত” র মাধ্যমে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ একটি চলন্ত ট্রেনে এক যাত্রীর ফেলে যাওয়া একটি ব্যাগ সফলভাবে উদ্ধার করে এবং তা ফিরিয়ে দেয়।

জানা গেছে, শনিবার ভোরবেলা জামতাড়া স্টেশনের আরপিএফ পোস্ট রেল মদতের মাধ্যমে চিত্তরঞ্জনে ট্রেন নম্বর ১২৩৭০ ডাউন কোচ এম-১ এ একটি নীল ব্যাগ ফেলে যাওয়ার খবর পায়। দেরী না করে, আরপিএফ কর্মীরা আনুমানিক ৪:৫০ মিনিটে চিত্তরঞ্জন স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটিতে উঠেন। কোচ থেকে বেওয়ারিশ ব্যাগটি উদ্ধার করেন।

ওই ব্যাগে মূল্যবান বেশকিছু জিনিসপত্র ছিল। যার মধ্যে একটি নামী কোম্পানির দামী মোবাইল ফোন, স্টাইলাস সহ একটি এক্সেলোস প্যাড, একটি ডিজেআই মাইক্রোফোন, একটি পাওয়ার ব্যাংক এবং একটি মোবাইল চার্জার ছিল। উদ্ধারের বিষয়টি সঙ্গে সঙ্গে আসানসোলের যাত্রী ও নিরাপত্তা কন্ট্রোলকে জানানো হয়। ব্যাগটি চিত্তরঞ্জন স্টেশনের আরপিএফ ফাঁড়িতে নিরাপদে রাখা হয়।

পরে, আনুমানিক সকাল ১১:৪৫ মিনিটে এক যাত্রী চিত্তরঞ্জন স্টেশনের আরপিএফ ফাঁড়িতে আসেন। তিনি বলেন, আমি ৯ জানুয়ারি শুক্রবার মোরাদাবাদ স্টেশন থেকে কিউল স্টেশন পর্যন্ত এই ট্রেনে পরিবারের সাথে ভ্রমণ করেছিলাম। জসিডি স্টেশনে নামার সময় দুর্ঘটনাক্রমে ব্যাগটি ফেলে রেখে যাই। আমি সঙ্গে সঙ্গে রেল মদত এবং রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯ র মাধ্যমে সহায়তা চাই ও গোটা বিষয়টি জানায়। যার ফলে আরপিএফ দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং ব্যাগটি উদ্ধার করেছে।

পরিচয় এবং মালিকানা যথাযথভাবে যাচাইয়ের পর, উদ্ধার করা সমস্ত জিনিসপত্র সহ ব্যাগ, যার মূল্য প্রায় ৮০,০০০ ( আশি হাজার টাকা) যাত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *