Home / খবর / জেলায় জেলায় / আদালতের নির্দেশে স্বস্তি! ছাড়পত্র পেয়ে ভোটের লড়াইয়ে স্বপ্না বর্মন

আদালতের নির্দেশে স্বস্তি! ছাড়পত্র পেয়ে ভোটের লড়াইয়ে স্বপ্না বর্মন

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি : অবশেষে স্বস্তি। টানা প্রায় এক সপ্তাহের টানাপোড়েনের শেষে আদালতের নির্দেশে ছাড়পত্র হাতে পেলেন জলপাইগুড়ি র রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। স্বস্তিতে তৃণমূল শিবির।

খেলার মাঠ থেকে নিয়ে রাজনীতির ময়দান, মাঝে কয়েক বছরের চাকরি জীবন নতুন অধ্যায়ে পদচারণের আগে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় স্বপ্নার।রাজনীতিতে যোগদানের দিন কয়েকের মধ্যে রাজগঞ্জের প্রার্থী হিসেবে এশিয়াডে সোনা জয়ী স্বপ্নার নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। স্বপ্নার দাবি প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগেই গত ১৬ মার্চ রেলের চাকরি থেকে ইস্তফা পত্র জমা দিয়ে ছিলেন তিনি। কিন্তু সেই ইস্তফা গ্রহণ না করে পাল্টা স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে রেল। তৃণমূলের অভিযোগ, স্বপ্নার প্রার্থী পদ আটকাতে রাজনৈতিক চাপে ইস্তফা পত্র গ্রহন না করে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে রেল। এরপর গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দারস্থ হন রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন।

স্বপ্নার আইনজীবী নীলয় চক্রবর্তী জানান, কর্মরত অবস্থায় সরকারি চাকরি ছাড়ার ক্ষেত্রে যাযা নিয়মাবলি রয়েছে সব মেনেই ইস্তফা দিয়ে ছিলো স্বপ্না।গত শুক্রবার আদালত রেল কে সোমবারের মধ্যে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। এদিন রেলের তরফে স্বপ্নাকে জানানো হয় চাকরি থেকে তাকে টার্মিনেট করা হয়েছে। একই সঙ্গে নো ডিউ সার্টিফিকেটও পাঠিয়ে দিয়েছে রেল।কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানান, স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিলো তাই তাকে টার্মিনেট করেছে রেল।পাশাপাশি স্বপ্নার কাছে যা প্রাপ্য ছিলো তা বুঝে পাওয়ায় তাতে নো ডিউ সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে রেল।

নির্বাচন কমিশনের নিয়ম বলছে চাকরিরত অবস্থায় কেউ নির্বাচনে দাড়াতে পারে না।সেক্ষেত্রে তাকে চাকরি ছেড়ে ভোটে লড়তে হয়।স্বপ্নার আইনজীবী নীলয় চক্রবর্তী জানান, সেই নিয়ম মেনেই চাকরি থেকে ইস্তফা দিয়ে ছিলো স্বপ্না। নো ডিউ সার্টিফিকেট পেয়ে যাওয়ায় মনোনয়ন পত্র জমা করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকলো না।ছাড়পত্র হাতে পেয়ে খুশি স্বপ্না। সোমবার নিজের নির্বাচন ক্ষেত্র রাজগঞ্জে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন। বুধবার স্বপ্নার হয়ে প্রচারে আসছেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান রয়েছে। সেই কাজ শেষ করে পুরোপুরি ভোট প্রচারে নেমে পড়বেন বলে স্বপ্না বর্মন জানিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *