Home / খবর / জেলায় জেলায় / শীতের সিগন্যাল! বারুইপুরে শুরু রাজধানী সার্কাস

শীতের সিগন্যাল! বারুইপুরে শুরু রাজধানী সার্কাস

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : শীতের আগমন মানেই আনন্দ, উৎসব আর বিনোদনের মরসুম। সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে বারুইপুর রাসমাঠে শুরু হয়েছে এক মাসব্যাপী রাজধানী সার্কাস। প্রতি বছরের মতো এ বছরও রাস উৎসবকে কেন্দ্র করে রায় চৌধুরী জমিদার পরিবারের তিন শতাব্দী প্রাচীন রাসযাত্রা উপলক্ষে এই সার্কাসের আয়োজন করা হয়েছে।

বর্তমানে পশু-পাখি ছাড়া সার্কাস হলেও দর্শকের উচ্ছ্বাসে কোনও কমতি নেই। সার্কাস মানেই রোমাঞ্চ, হাসি এবং দক্ষতার অসাধারণ প্রদর্শনী। প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা দুঃসাহসিক কলাকৌশল, রশি দিয়ে হাঁটা, ব্যায়াম, মূকাভিনয় ও ভাঁড়ের হাস্যরসাত্মক পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করে তুলছেন।

শুক্রবার সন্ধ্যায় বারুইপুর রাসমাঠে রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস এবং পৌরসভার কাউন্সিলররা।

সার্কাসের ম্যানেজার নূর ইসলাম মণ্ডল জানান, “এই বছর দর্শকদের জন্য রয়েছে একাধিক নতুন খেলা ও আকর্ষণ। প্রতিদিন তিনটি শো অনুষ্ঠিত হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “ছোটবেলা থেকেই সার্কাস আমার প্রিয়। এখনো সময় পেলে দেখতে যাই। বারুইপুরের সঙ্গে সার্কাসের সম্পর্ক বহু পুরনো। এই বিনোদনের ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। সবাই আসুন, সার্কাস দেখুন ও আনন্দ উপভোগ করুন।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *