Home / খবর / জেলায় জেলায় / বিশেষ ভাবে সক্ষমদের ভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদ মিছিল দুর্গাপুরে, ডেপুটেশন

বিশেষ ভাবে সক্ষমদের ভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদ মিছিল দুর্গাপুরে, ডেপুটেশন

দুর্গাপুর : অন্যান্য সরকারি প্রকল্পে ভাতার অঙ্ক বাড়লেও বিশেষভাবে সক্ষমদের ( প্রতিবন্ধী) মাসিক ভাতা এখনও ২০১৮ সালের নির্ধারিত ১ হাজায় টাকাতেই আটকে রয়েছে।

এবার সেই ভাতা বৃদ্ধির তুলে দুর্গাপুরে রাস্তায় নামলেন প্রায় হাজারখানেক মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার ডাকে সোমবার ভগত সিং স্টেডিয়াম থেকে হুইলচেয়ারে বসে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। সেই মিছিল মহকুমাশাসকের দফতরে গিয়ে শেষ হয়।

পরে মহকুমাশাসককে একটি স্মারকলিপি দেন তারা। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ভাতা বাড়িয়ে ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে। তাদের ভাতা বৃদ্ধির এই দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *