Home / খবর / শিল্প-বাণিজ্য / বার্নপুরে সেল আইএসপির টাউন অফিসে ইনটাকের বিক্ষোভ,পানীয়জল ও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি

বার্নপুরে সেল আইএসপির টাউন অফিসে ইনটাকের বিক্ষোভ,পানীয়জল ও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি

বার্নপুর : শ্রমিক সংগঠন আইএনটিইউসি বা ইনটাকের পক্ষ থেকে বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানার টাউন অফিসের সামনে একটি বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভ দেখানোর পরে পানীয় জল এবং কোয়ার্টারে নিরাপত্তা উন্নত করার জন্য টাউন অফিসের আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা বলেন, বার্নপুরের রাঙ্গাপাড়া ও নিউ টাউনশিপ এলাকায় পানীয়জলের তীব্র সংকট রয়েছে। কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।

তাঁরা আরও বলেন, এই টাউনশিপে যখনই কেউ কোয়ার্টার বন্ধ করে কোথাও যান, তখনই চুরির ঘটনা ঘটে। চুরির কথা বলে সেল আইএসপি কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়। কিন্তু কর্মীরা বারবার কর্তৃপক্ষকে অনুরোধ করার পরেও, এইক্ষেত্রেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এদিন বাধ্য হয়ে এই বিক্ষোভ দেখানো হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *