Home / খবর / শিল্প-বাণিজ্য / শ্রমিক নিগ্রহের অভিযোগে সালানপুরের এমএসপিএল কারখানা গেটে বিক্ষোভ

শ্রমিক নিগ্রহের অভিযোগে সালানপুরের এমএসপিএল কারখানা গেটে বিক্ষোভ

সালানপুর: শ্রমিকদের উপর অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ এবং ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগে সালানপুর ব্লকের এমএসপিএল কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক কর্মী। শনিবার কাজ বন্ধ রেখে কারখানার মূল ফটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে। আট ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করানো হলেও ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না। ছুটির দিনেও ওভারটাইম কাজ করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু তার উপযুক্ত পারিশ্রমিক মিলছে না বলেও দাবি শ্রমিকদের। কাজ করতে অস্বীকার করলে গালিগালাজের পাশাপাশি চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এক শ্রমিক জানান, তিনি গত ছয় মাস ধরে ওই কারখানায় কাজ করছেন। তাঁর অভিযোগ, কারখানার সিকিউরিটি ইনচার্জ লালবাবু ছুটির পরেও তাঁকে নানা কাজ করতে বাধ্য করেন। ছুটির পর বাড়ি যাওয়ার কথা বললে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এই ধরনের একাধিক অভিযোগ সামনে এনে শনিবার কারখানার গেটের সামনে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সে দিকে নজর রয়েছে সকলের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *