Home / খবর / জেলায় জেলায় / কাজে পুনর্নিয়োগের দাবিতে অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ, গেটে অবস্থান কর্মীদের

কাজে পুনর্নিয়োগের দাবিতে অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ, গেটে অবস্থান কর্মীদের

অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে পুনরনিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন কর্মচ্যুত কর্মীরা ।

সোমবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের বাইরে বিক্ষোভ অবস্থানে বসেন তারা । বিক্ষোভকারী তাপস রায় বলেন, ১১ মাস আগে ৯৯ জন ঠিকা কর্মীকে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ থেকে বসিয়ে দিয়েছে । কাজ হারিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন কর্মী ও তাদের পরিবার। পুনরনিয়োগের দাবিতে বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে । কিন্তু তাতে দাবি পূরণ না হওয়ায় তারা বিক্ষোভে বসেছে বলে জানান তিনি।

এই প্রসঙ্গে সংস্থা সূত্রে জানা গেছে, একটি কো-অপারেটিভের মাধ্যমে ওই কর্মীদের কাজে নিয়োগ করা হয়েছিল । বেতন সংক্রান্ত কিছু সমস্যা থাকায় কর্মীরা কো-অপারেটিভের পরিবর্তে সরাসরি সংস্থার কর্মী হিসাবে কাজ করার আবেদন জানায় । এরপর টেন্ডারের মাধ্যমে ওই কর্মীদের কাজে নেওয়া হয়েছিল । কিন্তু সেই টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কাজ হারায় ওই কর্মীরা ।

আইএনটিটিইউসি অনুমোদিত তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনেট নেতা সুধীন পান্ডে বলেন, কর্মীদের দাবি ন্যায্য । তাদের পুনর্নিয়োগের দাবিকে তারা সমর্থন করছেন বলে জানান সুধীনবাবু ।

কর্মীদের অবস্থান বিক্ষোভের কারণে এদিন তাপবিদ্যুৎ গেটের বাইরে আটকে থাকেন সংস্থার আধিকারিকেরা । তবে কর্মীদের দাবি ও এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সংস্থার আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *