Home / খবর / জেলায় জেলায় / ভোটের আগে চিত্তরঞ্জনে আধা সামরিক বাহিনীর আগমন ঘিরে প্রস্তুতি, আস্তানার হাল খতিয়ে দেখল পুলিশ

ভোটের আগে চিত্তরঞ্জনে আধা সামরিক বাহিনীর আগমন ঘিরে প্রস্তুতি, আস্তানার হাল খতিয়ে দেখল পুলিশ

চিত্তরঞ্জন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের আবহ স্পষ্ট হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে চিত্তরঞ্জনেও নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। আধা সামরিক বাহিনীর আগমনকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন থানার পুলিশ বিভিন্ন সম্ভাব্য আবাসনস্থল পরিদর্শন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। সেই বাহিনীর থাকার উপযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চিত্তরঞ্জনের এরিয়া-ছয়, এরিয়া-পাঁচ, এরিয়া-চার ও এরিয়া-তিন অঞ্চলের একাধিক রিসেপশন হল এবং কয়েকটি বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় পুলিশ আধিকারিকরা ঘর বাড়ির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, শৌচালয় ও পানীয় জলের সুবিধা-সহ বিভিন্ন প্রয়োজনীয় দিক খতিয়ে দেখেন। কোথাও কোনও ত্রুটি থাকলে তা দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে আশা করা হচ্ছে, মার্চ মাসের শুরুতেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পদার্পণ ঘটবে চিত্তরঞ্জনে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই আগাম প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *