Home / খবর / জেলায় জেলায় / নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘কমল মেলা’কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দুর্গাপুরে

নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘কমল মেলা’কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুর : বাংলার সংস্কৃতি ও কৃষ্টি’ কে পুনরুদ্ধারের দাবিতে দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে ‘কমল মেলা’ আয়োজন করা হচ্ছে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে। জানা গেছে, আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই মেলা।

জেলার বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জির জানান, এই মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের একাধিক নেতার।

বিজেপির দাবি, এই মেলা কোনও রাজনৈতিক দলের উদ্যোগ নয়, বরং নাগরিক মঞ্চের ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের মানুষ বাংলার নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টিকে সামনে আনার দাবিতেই এই মেলার আয়োজন করেছেন।

তাঁরা বলেন, দুর্গাপুরের মানুষ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর দাবি জানাচ্ছেন, সেই কারণেই এই মেলার আয়োজন। চন্দ্রশেখর বাবুর বক্তব্য, এই ধরনের মেলা আগামী দিনে সারা রাজ্যেই করা হবে।

এই ঘটনায় রাজ্যের শাসক দল প্রশ্ন তুলেছে, নামমাত্র নাগরিক মঞ্চের ব্যানার থাকলেও কার্যত এই মেলার রাশ রয়েছে বিজেপির হাতেই। তাদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি থেকেই স্পষ্ট যে মেলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক মেলার বিষয় নয়। সংস্কৃতি ফেরাতে হলে আগে বাংলাকে ভাল করে জানতে হয়।

চন্দ্রশেখর বাবুর পাল্টা দাবি, শাসক দল তৃণমূল নেতারা দুর্গাপুরে প্রতিটি মেলা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। সদ্য সমাপ্ত গ্যমণব্রিজে কল্পতরু মেলার ভাগাভাগি নিয়ে দলের নেতাদের লড়াই প্রকাশ্য এসেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *