Home / খবর / জেলায় জেলায় / পারিবারিক বিবাদের জেরে জামুড়িয়ায় বাবাকে খুন করে ফেরার ছেলে, খোঁজে পুলিশ

পারিবারিক বিবাদের জেরে জামুড়িয়ায় বাবাকে খুন করে ফেরার ছেলে, খোঁজে পুলিশ

জামুরিয়া : পারিবারিক বিবাদের জেরে বাবাকে মাথায় ভারী কিছু জিনিস দিয়ে মেরে খুন করল ছেলে। খুনের পরে বাবাকে ঘরের মধ্যে ফেলে ফেরার গুণধর ছেলে!

আসানসোলের জামুরিয়া থানার সত্তর গ্রামে ছেলে তার নিজের বাবাকে খুন করার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মৃত বৃদ্ধার নাম মদন বাউরি (৬৫)। বাবাকে খুন করে পালিয়ে যাওয়া ছেলে রাজু বাউরিকে (৩৫) এখন পুলিস খুঁজছে। বুধবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে সত্তর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মদন বাউরির মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। জানা গেছে, এদিন রাতে সত্তর গ্রামের বাসিন্দা রাজু বাউরির স্ত্রী এবং সন্তানরা একটি অনুষ্ঠানের জন্য বাইরে ছিল। বাড়িতে কেবল রাজু বাউরি এবং তার বাবা মদন বাউরি ছিলেন।

সেইসময় রাজু বাউরি তার বাবার মাথায় আঘাত করে তাকে খুন করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে জামুরিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

মৃতের ছেলে তথা অভিযুক্ত রাজুর ভাই অজয় ​​বাউরি বুধবার গোটা বিষয়টি জানিয়ে জামুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা করে, অভিযুক্ত রাজু বাউরির খোঁজ শুরু করেছে।

পুলিশের এক আধিকারিক বলেন, পারিবারিক কোনও বিবাদ থেকে ছেলে বাবার মাথায় কোনও কিছু দিয়ে মেরে খুন করে পালিয়েছে। তার খোঁজ করা হচ্ছে। এই ঘটনায় একটি খুনের মামলা করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *