Home / খবর / জেলায় জেলায় / কুলপিতে কবি ও সাহিত্যিক তাপস প্রামানিককে সংবর্ধনা ‘প্রতিভার সন্ধানে’র উদ্যোগে

কুলপিতে কবি ও সাহিত্যিক তাপস প্রামানিককে সংবর্ধনা ‘প্রতিভার সন্ধানে’র উদ্যোগে

কুলপি: শ্রী শ্রী রক্ষাকালী ও রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার চতুর্থ বর্ষ উপলক্ষে সোমবার রাতে কুলপির বেলপুকুর বাবা পঞ্চানন্দ মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্যিক সংবর্ধনা সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামাপ্রসাদ হালদার, শিক্ষক তরুণ কান্তি মন্ডল, চন্দন দাস, কবি শ্রীমন্ত মন্ডল, সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কবি ও সাহিত্যিক তাপস প্রামানিক এবং গায়ক রবীন জানা-সহ বিশিষ্টজনেরা।

এদিন মন্দিরবাজার থেকে প্রকাশিত দ্বিমাসিক সাহিত্য পত্রিকা প্রতিভার সন্ধানে-র রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে কবি ও সাহিত্যিক তাপস প্রামানিককে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা হিসেবে তাঁকে স্মারক, উত্তরীয়, মানপত্র এবং বিশেষ সংকলণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কবি শ্রীমন্ত মন্ডল তাপস প্রামানিকের সাহিত্যকর্ম ও লেখনিশৈলীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এই সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কবি তাপস প্রামানিক। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্বে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং সংগীত পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। শীতের রাতে এই অনুষ্ঠান ঘিরে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *