Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুর ইস্পাত কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, জখম তিন, তদন্তে কর্তৃপক্ষ

দুর্গাপুর ইস্পাত কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, জখম তিন, তদন্তে কর্তৃপক্ষ

কোলফিল্ড টাইমস: দুর্গাপুর ইস্পাত কারখানা বা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ( ডিএসপি) ব্লাস্ট ফার্নেস ডিপার্টমেন্টে দুর্ঘটনা ঘটল ।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ব্লাস্ট ফার্নেস ডিপার্টমেন্টের রিপিয়ারিং শপে একটি অক্সিজেন সিলিন্ডার আচমকাই ফেটে যায়। সেই দুর্ঘটনায় ওই ডিপার্টমেন্টের একজন স্থায়ী কর্মী ও দুই ঠিকা কর্মী ঝলসে যান। তাদের নাম হল রেজ্জাক আলি, ইমরান আলি ও বারিদবরণ ঘোষ। দ্রুত তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্ল্যান্টের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তিনজনকে ডিএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরে কারখানার কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কারখানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জখম হওয়া তিন জনের মধ্যে রেজ্জাক আলি এবং ইমরান আলি ঠিকা কর্মী। অন্যদিকে, বারিদবরণ ঘোষ কারখানার স্থায়ী কর্মী। এদিন এই তিনজন বি শিফ্টের কাজ করছিলেন । রিপেয়ারিংয়ের অক্সিজেন সিলিন্ডার দিয়ে একটি যন্ত্র খোলার কাজ চলছিল। হঠাৎই অক্সিজেন সিলিন্ডারটি ফেটে যায়। এই দুর্ঘটনায় একেবারে সামনে থাকা রেজ্জাক ইমরান আলি ও বারিদবরণ ঘোষের মুখ ঝলসে যায়। আহত হন ইমরান আলিও। আতঙ্কিত হয়ে পড়েন তাদের সহকর্মীরা। শব্দ শুনে সেই সময় আশেপাশে থাকা সহকর্মীরা সেখানে ছুটে আসেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মুখের পাশাপাশি প্রত্যেকের হাত সামান্য ঝলসে গেছে বলে জানা গেছে।

দুর্গাপুর ইস্পাত কারখানা জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, কাজ করার অক্সিজেন সিলিন্ডার ফেটে একটা দুর্ঘটনা ঘটেছে। তাতে তিন কর্মী জখম হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্তকারী টিম গঠন করা হচ্ছে। সেই টিম সমস্ত দিক খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে। পরে সেই রিপোর্ট ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *