Home / খবর / জেলায় জেলায় / পূর্ব রেলের আসানসোল ডিভিশনের নতুন ডিআরএম সংগ্রহ মৌর্য

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের নতুন ডিআরএম সংগ্রহ মৌর্য

আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করলেন সংগ্রহ মৌর্য।

বিদায়ী ডিআরএম সুধীর কুমার শর্মা, এদিন আনুষ্ঠানিকভাবে শ্রী মৌর্য্যের হাতে এই ডিভিশনের দায়িত্ব হস্তান্তর করলেন।

সংগ্রহ মৌর্য ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে (আইআরইএস) ১৯৯৬ ব্যাচের একজন গ্রুপ ‘এ’ আধিকারিক। তিনি আইআইটি দিল্লি থেকে স্ট্রাকচারে এম.টেক এবং দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে, মৌর্য উত্তর রেলওয়ের মোরাদাবাদ ডিভিশনের ডিআরএম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আগে, তিনি মণিপুর প্রকল্পের চীফ ইঞ্জিনিয়ার (নির্মাণ) এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (নকশা) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি আইআরসিওন ইন্টারন্যাশনাল লিমিটেডেও কাজ করেছেন। যেখানে তিনি মর্যাদাপূর্ণ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের সাথে যুক্ত ছিলেন এবং চ্যালেঞ্জিং ভূখণ্ডে জটিল টানেল এবং সেতু নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

মৌর্য উত্তর রেলওয়ের দিল্লি বিভাগে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ট্র্যাক) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যেখানে তিনি নিরাপত্তা বৃদ্ধি এবং ট্র্যাক উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *