অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাদেমির উদ্যোগে ‘নজরুল গীতি ও নজরুল কবিতা প্রতিযোগিতা’ হল প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে।
এই জেলা ছাড়াও কোচবিহার, দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ারের মোট ৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

হাজির ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ইন্দ্রজিৎ সাহা, কৃষি বিপণন দফতরের সহ-অধিকর্তা দেবাঞ্জন পালিত, ওই কলেজের অধ্যক্ষা সমাপ্তি সাহা প্রমুখ। প্রতিযোগিতা শেষে শংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।










