Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে যক্ষা রোগ প্রতিরোধে উদ্যোগী পুরসভা, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক

আসানসোলে যক্ষা রোগ প্রতিরোধে উদ্যোগী পুরসভা, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক

আসানসোল পুরসভা কর্তৃপক্ষ পুর এলাকায় যক্ষ্মা রোগ প্রতিরোধে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাই দেখতে মঙ্গলবার আসানসোল পুরসভায় কলকাতার কিছু বিশেষজ্ঞ আসেন। তারা পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন। তাদের মধ্যে যক্ষ্মা প্রতিরোধ, যক্ষ্মা রোগীদের চিকিৎসা এবং তাদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এই সম্পর্কে আসানসোল পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ বলেন, এদিন মেয়র কলকাতার কিছু বিশেষজ্ঞের সাথে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে এই অঞ্চলে যক্ষ্মা রোগ প্রতিরোধ এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং তাদের জন্য পুষ্টিকর খাবার কিভাবে সরবরাহ করা যেতে পারে তাই নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর জন্য কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। যাতে তারা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন। এদিনের বৈঠকে এইসব বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *