Home / খবর / জেলায় জেলায় / বসিরহাট থানায় চালু হল আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম

বসিরহাট থানায় চালু হল আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম

আরও কড়া নিরাপত্তায় ঘেরা হল বসিরহাট। সীমান্ত এলাকার উপর নজরদারি জোরদার করতে বসিরহাট থানায় চালু হল আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। ৫৫০-রও বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উত্তর ২৪ পরগনার ১১টি থানায় চলবে টানা নজরদারি।

মঙ্গলবার কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডঃ হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায়, বসিরহাট আইসি রক্তিম চট্টোপাধ্যায়-সহ জেলা পুলিশের একাধিক কর্তাব্যক্তি।

পুলিশ সুপার জানিয়েছেন, সীমান্ত সংলগ্ন থানাগুলি অত্যন্ত সংবেদনশীল। আসন্ন দুর্গাপুজোসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই কন্ট্রোল রুম কার্যকর ভূমিকা নেবে। এখান থেকে প্রায় সাড়ে ৩৫ লক্ষ মানুষের উপর নজরদারি সম্ভব হবে। পাশাপাশি, জলপথ এবং স্থলপথ— দুই দিকেই নজরদারির ব্যবস্থা থাকবে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভির মাধ্যমে যে কোনও সন্দেহজনক গতিবিধি তৎক্ষণাৎ চিহ্নিত করা যাবে। সীমান্তরক্ষী বাহিনী ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় আরও বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *