Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জের জনসভায় আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর নিয়ে কমিশনকে আবারও তোপ

রানিগঞ্জের জনসভায় আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর নিয়ে কমিশনকে আবারও তোপ

রানিগঞ্জ:

এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে আবারও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে রানিগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে অন্ডালের খান্দ্রা খান্দরা ফুটবল ময়দানে হওয়া এক জনসভায় বক্তব্যের আগাগোড়া রনংদেহী মেজাজে ছিলেন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার রঘুনাথগঞ্জে রামনবমী মিছিল থেকে হওয়া গন্ডগোলের জন্য তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। এই ঘটনার জন্য কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে দায়ী করেন।
এর পাশাপাশি তিনি
১০ লক্ষ টাকা, ২টি ফ্ল্যাট দেওয়া হবে বলে রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের আশ্বাস দেন।

তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ধসপ্রবণ এলাকা। এর ফলে এখানে বিপদের একটা আশঙ্কা থেকেই যায়।
মমতা আরও বলেন, রানিগঞ্জ ধসপ্রবণ এলাকার জন্য ইতিমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করেছেন। আরও ৪ হাজার ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি মা, ভাই, বোনেদের কাছে অনুরোধ করে বলছি, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে বেশি দামি। একটা নয়, দু’টো করে ফ্ল্যাট রাজ্য সরকার আপনাদেরকে দেবে। যদি আপনার শিফট করতে চান, সেই শিফটিংয়ের খরচও আমরা দেব। এই ক্ষেত্রে মোট ১০ লক্ষ টাকা করে খরচ ধরা হয়েছে। তাতে যদি কিছু বাড়ে তো বাড়বে।

মনে রাখবেন, জীবনের সঙ্গে টাকার কোনও তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে। কারণ, যদি কোনওদিন ধস নামে, হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আবেদন করছি।
নির্বাচন কমিশন অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে। শুক্রবার রঘুনাথগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে বিজেপি-কমিশনের বিরুদ্ধে এইভাবে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে
আক্রমণের সুর চড়িয়ে তাঁর হুঁশিয়ারি কাউকে ছাড়া হবে না। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করা হয়েছে। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন তো আর আমার হাতে কোন ক্ষমতা নেই।
রঘুনাথগঞ্জের ঘটনায় বিজেপি ও কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমলা, অফিসারদের সরিয়ে হিংসা ছড়ানো হয়েছে। তিনি বলেন, অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশন ।

আক্রমণের সুর চড়িয়ে তার হুঁশিয়ারি, কাউকে ছাড়া হবে না। সংঘর্ষ থামাতে ব্যর্থ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন প্রশাসনের গা ছাড়া মনোভাবের জন্য এদিনের জনসভা থেকে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ওরা বাংলা টার্গেট করেছে। আমি দিল্লি টার্গেট করছি। বিজেপিকে সরাতেই হবে। এরা গোটা দেশটাকে বিক্রি করেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *