আসানসোল : সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা।
ইতিমধ্যেই এই পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করতে মধ্য শিক্ষা পর্ষদের তরফে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবার পশ্চিম বর্ধমান জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন ৩০ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।
তার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ১৪ জন। দুর্গাপুর মহকুমা থেকে এবার পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ৪৮৩ জন।
জেলায় পরীক্ষা প্রস্তুতিতে জেলা স্তরে জেলাশাসক এস পোন্নাবলম বৈঠক করেছেন। আসানসোলে মহকুমা স্তরে বৈঠক করেছেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।
এদিন তিনি বলেন, পরীক্ষার্থীদের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য, পুলিশ সব সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।










