Home / খবর / জেলায় জেলায় / এসআইআর: জীবিত ব্যক্তিকে মৃত এবং অন্যজনকে নিখোঁজ দেখানো হয়েছে সালানপুরে

এসআইআর: জীবিত ব্যক্তিকে মৃত এবং অন্যজনকে নিখোঁজ দেখানো হয়েছে সালানপুরে

আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে সালানপুর গ্রামের মাঝি পাড়ার বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মন্ডল এস আই আর খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ। ভোটারের খসড়া তালিকায় তিনি মৃত, অথচ তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন।

শুধু তাই নয় তার সঙ্গে থাকা ওই বাড়িতেই একই পরিবারের তার দিদি ৮৮ বছরের সারথী মণ্ডল খসড়া ভোটার তালিকায় তাকে নিখোঁজ বলে দেখানো হয়েছে। আর এতেই রীতিমত বিস্মিত মন্ডল পরিবার।

তাঁরা জানান, গত ২৮ নভেম্বর একসাথে সমস্ত ফর্মগুলি ফিলাপ করে আমাদের নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও-কে জমা দেওয়া হয়েছিল। কিন্তু পরিবারের অনান্য সদস্যদের নাম খসড়া তালিকায় এলেও বাকিদের খুঁজতে গিয়ে দেখা যায় ৭০ বছরের বৃদ্ধ ভীম চন্দ্র মন্ডল -এর নাম মৃত বলে দেখানো হয়েছে। আর ৮৮ বছরের বৃদ্ধা সারথি মন্ডল -এর নাম নিখোঁজ বলে দেখানো হয়েছে।

এই নিয়ে বিপাকে পড়েছেন ওই পরিবার। তাঁরা এই নিয়ে নির্বাচন কমিশনে জানাবেন বলে জানিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *