Home / খবর / জেলায় জেলায় / সরকারি সুবিধা পেতে জীবিত ব্যক্তি ‘মৃত’ হল কুলতলিতে

সরকারি সুবিধা পেতে জীবিত ব্যক্তি ‘মৃত’ হল কুলতলিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : এবার বেঁচে থেকে মৃত মানুষ হলো এক ব্যক্তি কুলতলিতে। সরকারি সুবিধা পেতে নিজের নাম ভাঁড়িয়ে, জীবিত হল মৃত। আর আজব এই ঘটনাটি ঘটেছে কুলতলিতে।

কৃষকবন্ধু ডেথ প্রকল্পের সুবিধা পেতেই ভুয়ো মৃত শংসাপত্র। ভুয়ো ডেথ সার্টিফিকেট খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। ডেথ সার্টিফিকেটের যাবতীয় রেকর্ড বাতিল করে,জীবিত কে জীবিতের মতন সমস্ত নথি সক্রিয় ভাবে ব্যবহার করার পদক্ষেপ নিতে নির্দেশ আদালতের। দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ রাজ্যের চিফ রেজিস্ট্রার, জন্ম ও মৃত্যু এবং চিফ মেডিকেল অফিসার হেলথ, দক্ষিণ ২৪ পরগনাকে।

কুলতলি থানার তদন্ত রিপোর্টে এই সত্য ফাঁস। আদালতে পুলিশ রিপোর্ট দিয়ে জানায়, কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সই দিয়ে বানানো হয় জীবিতের মৃত শংসাপত্র। শাবানা লস্করের নামে ওঠে ডেথ সার্টিফিকেট। শাবানা লস্করের বাবা শাহাদুল লস্কর।একই বাবা ও মেয়ের নাম একই গ্রামে। দাদুদের নাম আলাদা।কৃষকবন্ধু প্রকল্পে সুবিধা নিতেই এক শাহাদুল লস্কর অন্য শাহাদুলের মেয়ের নামে ডেথ সার্টিফিকেট বার করে নেয়।

গোপালগঞ্জ পঞ্চায়েত প্রধান নিজের ভুল স্বীকার করে বলেন, পঞ্চায়েত সহায়িকা ভুল বুঝিয়ে তাঁর ডিজিটাল সই ব্যবহার করে জাল ডেথ সার্টিফিকেট তুলেছে।চলতি বছরের ২৪ এপ্রিল মৃত্যু দেখানো হয়, যার সার্টিফিকেট প্রদান হয় ১৫ মে ২০২৫।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলি এলাকায়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *