Home / খবর / জেলায় জেলায় / জামুড়িয়া থানায় ‘ফিরে পাওয়া যায়’ কর্মসূচি, ফেরানো হল ১০০টি হারানো মোবাইল

জামুড়িয়া থানায় ‘ফিরে পাওয়া যায়’ কর্মসূচি, ফেরানো হল ১০০টি হারানো মোবাইল

জামুড়িয়া থানার উদ্যোগে থানার সভাগারে ‘ফিরে পাওয়া যায়’ কর্মসূচির আওতায় উদ্ধার হওয়া ১০০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিকরা একে একে উপভোক্তাদের হাতে মোবাইল তুলে দেন।

দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে উপভোক্তাদের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। অনেকেই পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত নথি, পাসওয়ার্ড, ব্যাংক সংক্রান্ত তথ্যসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য এতে সংরক্ষিত থাকে। ফলে মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে সেই তথ্য ভুল হাতে পড়ে বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা থাকে।

সাইবার প্রতারণা রুখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। আধিকারিকদের বক্তব্য, অনেকেই থানায় এসে অভিযোগ করেন যে তাঁরা কোনও অনলাইন লেনদেন করেননি বা অচেনা লিঙ্কে ক্লিক করেননি, তবুও প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অসতর্কতার সুযোগ নিয়েই সাইবার অপরাধীরা জাল বিস্তার করে।

পুলিশ জানিয়েছে, অবসর সময়ে মোবাইল ব্যবহার করার সময় বিভিন্ন অজানা লিঙ্ক বা বিজ্ঞাপন সামনে আসে। অনেকেই না বুঝে সেগুলিতে ক্লিক করেন। এর ফলেই ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই মোবাইল ব্যবহারে ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *