Home / খবর / জেলায় জেলায় / জামুরিয়া থানার বড় সাফল্য, হেরোইন-সহ আটক এক ব্যক্তি, সোমবার আদালতে পেশ

জামুরিয়া থানার বড় সাফল্য, হেরোইন-সহ আটক এক ব্যক্তি, সোমবার আদালতে পেশ

জামুড়িয়া : ফের একবার জামুরিয়া থানার বড় সাফল্য সামনে এল। হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শেখ সৈয়দুল।

জানা গেছে, গতকাল অর্থাৎ রবিবার বিকেল চারটা নাগাদ ধৃত শেখ সৈয়দুল মোটরবাইকে করে হেরোইন পাচারের চেষ্টা করছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া বাগান ধাওরা বাইপাস সংলগ্ন এলাকা থেকে হেরোইন সহ শেখ সৈয়দুল কে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও হিরোইন পাচারের কাজে ব্যবহৃত মোটর বাইকটিও বাজেয়াপ্ত করে পুলিশ ।

পুলিস সুত্রে জানা গেছে, উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ৪৮ গ্রামেরও বেশি। সোমবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। এত পরিমাণ হেরোইন কোথায় পাচার হচ্ছিল তার তদারকিতে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *