Home / খবর / জেলায় জেলায় / ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু জলপাইগুড়ির যুবকের

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু জলপাইগুড়ির যুবকের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ক্রান্তির এক যুবকের। কেরলে এক দুর্ঘটনায় জখম হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিক স্বপন রায়ের। ঘটনার জেরে শোকের ছায়া গোটা এলাকায়।

ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার বাসিন্দা স্বপন রায় মাস আটেক আগে কেরলের কান্নুর জেলায় কর্মসূত্রে যান। ওখানে এক নির্মাণকারী সংস্থার অধীনে সাটারিংয়ের কাজ করতেন তিনি। গত শনিবার, এক বহুতল ভবনের নীচে কাজ করার সময়, উপর থেকে আচমকাই সাটারিংয়ের কাঠামো ভেঙে তার ওপরে পরে। গুরুতর জখম হন স্বপন। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বপনের। নির্মাণকারী সংস্থার তরফে তার মৃতদেহ বাড়িতে পাঠানো হয়।

মৃত স্বপনের বাড়িতে রয়েছেন বয়স্ক বাবা, মা, স্ত্রী ও এক নাবালক পুত্র। তার মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সবাই। এলাকার জনৈক বাসিন্দা বলেন, “রাজ্যে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ থাকলে অকালে স্বপনকে মরতে হত না। সব দলই শুধু রাজনীতি করে যাচ্ছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *