Home / খবর / জেলায় জেলায় / রাজগঞ্জে ঘরছাড়া স্বামী ও শাশুড়ি, গৃহবধূর বিরূদ্ধে অত্যাচারের অভিযোগ

রাজগঞ্জে ঘরছাড়া স্বামী ও শাশুড়ি, গৃহবধূর বিরূদ্ধে অত্যাচারের অভিযোগ

জলপাইগুড়ি: এ যেন উলটপুরাণ। সচরাচর দেখা যায় স্বামী ও শ্বশুরকূলের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হন গৃহবধূ। রাজগঞ্জে ঘটল অন্য ঘটনা। অভিযোগ, স্ত্রীর অত্যাচারেই না কি ঘরছাড়া হলেন স্বামী ও শাশুড়ি। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়। তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জের দুন্দি পাড়া গ্রামের বাসিন্দা সাইরুল হক তার মাকে নিয়ে বসবাস করতেন। ২০২৩ সালে বিয়ে হয় সাইরুলের। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী, স্বামী ও শাশুড়ির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ।

গ্রামে সালিশি সভা বসিয়েও লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্যও মধ্যস্থতা করার চেষ্টা করে বিফল হন বলে দাবি এলাকাবাসীর একাংশের। বাড়ি ছেড়ে ওই মহিলার স্বামী ও শাশুড়ি স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজগঞ্জ থানার আইসি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *