Home / খবর / জেলায় জেলায় / সহযোগিতা করতে হবে পুলিশকে, বারাবনিতে দখল হয়ে যাওয়া কোয়ার্টার খালি করতে হাইকোর্টের নির্দেশ

সহযোগিতা করতে হবে পুলিশকে, বারাবনিতে দখল হয়ে যাওয়া কোয়ার্টার খালি করতে হাইকোর্টের নির্দেশ

বারাবনি: আসানসোলের বারাবনিতে ইসিএলের শ্রীপুর সাত গ্রাম এরিয়ার ভানোডা কোলিয়ারিতে বহুদিন ধরে ১০ টি কোয়ার্টার দখল করে আছেন বাইরের কিছু মানুষ।

প্রথমে ১০ জন দখল করে রেখেছিল। তাদেরকে বিভিন্নভাবে নোটিশ দেওয়া হয় ইসিএলের তরফে। এই নোটিশের পরে তিনজন কোয়ার্টার ছেড়ে দেয়। বাকিদেরকে বিভিন্নভাবে নোটিশ করার পরেও কোয়ার্টার ছাড়তে নারাজ। অবশেষে ইসিএল হাইকোর্টের দ্বারস্থ হয়।

এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইসিএলের দখল হয়ে যাওয়া কোয়ার্টার খালি করার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশকে সবরকম সহযোগিতা করতে হবে। তা আগামী ১০ মার্চের মধ্যে খালি করে দিতে হবে।।

সেই নির্দেশ মতো রবিবার ইসিএলের নিরাপত্তা রক্ষী, সিআইএসএফ ও বারাবনি থানা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। যারা কোয়ার্টার জবরদখল করে আছে তাদেরকে বলা হয়েছে ১০ মার্চের মধ্যে খালি করে দিতে হবে। তা, না হলে, ইসিএল তা খালি করে দেব।

এই প্রসঙ্গে ইসিএলের পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস বলেন, হঠাৎ করেই এখানে ১০ টি ইসিএলের কোয়ার্টার দখল করেছিল বহিরাগতরা। নিয়ম মেনে সবকিছু করা হয়েছে। আগামী ১০ মার্চ মঙ্গলবারের মধ্যে খালি করতে বলা হয়েছে। তা না হলে, পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমরা তা খালি করে দখল নেব। আগামী ২৩ মার্চ হাইকোর্টে এর রিপোর্ট জমা দিতে হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *