Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে গুলি আতঙ্ক, দুই ব্যবসায়ীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ

জলপাইগুড়িতে গুলি আতঙ্ক, দুই ব্যবসায়ীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ

জলপাইগুড়ি: রাতের শহরে গুলি। দুই ব্যবসায়ীর আবাসন ও গাড়ি লক্ষ্য করে দু’ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। বুধবার গভীর রাতের এই ঘটনা বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আসায় আতঙ্ক ছড়ায় শহরের ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা ভেবেছিলেন, রাতে বাজি-পটকা ফাটছে। ভূল ভাঙে এ দিন সকালে। স্থানীয় এক বাড়ির দরজা ও গাড়ির কাঁচে গুলির ক্ষত দেখা যায়। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ছুটে আসে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালে এই ঘটনা সামনে আসার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। পুলিশ এসেছে।” ঘটনার খবর পেয়েই এলাকায় আসেন কাউন্সিলার তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। তিনি বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারণে এই ঘটনা তা এখনই বোঝা যাচ্ছে না। আমি স্থানীয়দের সঙ্গেও কথা বলছি।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *