Home / খবর / জেলায় জেলায় / পথশ্রীতে ১৪ রাস্তার শিলান্যাস, বাড়ি-বাড়ি পানীয় জলে ৩২ কোটি বরাদ্দ ময়নাগুড়ি পুরসভায়

পথশ্রীতে ১৪ রাস্তার শিলান্যাস, বাড়ি-বাড়ি পানীয় জলে ৩২ কোটি বরাদ্দ ময়নাগুড়ি পুরসভায়

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: নবগঠিত পুরসভার উন্নয়নে হাতিয়ার পথশ্রী প্রকল্প। এই প্রকল্পে ২৮টি রাস্তা পাচ্ছে ময়নাগুড়ি পুরসভা। আপাতত কাজের শিলান্যাস করা হল ১৪টি রাস্তার। এর পাশাপাশি ৩২ কোটি টাকা বরাদ্দ হল বাড়ি-বাড়ি পানীয় জল সরবরাহ ক্ষেত্রে।

বছর পাঁচেক আগে ১৭টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠে ময়নাগুড়ি পুরসভা। এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল-সহ একাধিক বিষয়ে নানা দাবি জানান স্থানীয়রা। এরমধ্যে পথশ্রী প্রকল্পে ২৮টি রাস্তার কাজের মধ্যে ১৪টি কাজের সূচনা হল। উদ্বোধন করলেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী, পঞ্চায়েত সমিতির প্রধান কুমুদ রঞ্জন রায়, পুর প্রধান মনোজ রায় প্রমুখ।

প্রশাসন সূত্রের খবর, ময়নাগুড়ি পুর এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে ৩২ কোটি টাকা ব্যয় করা হবে। বাড়ি-বাড়ি জলের সংযোগও দেওয়া হবে। রাস্তায় পাইপ পাতা হলে, ক্ষতিগ্রস্ত অংশের দ্রুত সংস্কারেরও আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ।ইতিমধ্যেই শহরের ১১ নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। দ্রুত ৩ নম্বর ওয়ার্ডেও আরেকটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ও নর্দমার কাজের ওয়ার্ক অর্ডার করা হয়েছে।

এদিন উদ্বোধনের পরে সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই ময়নাগুড়ি পুর এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে। আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে বাসিন্দাদের আবেদন মেনে ১ কোটি টাকার কাজ হচ্ছে। আরও হবে। লাগোয়া পঞ্চায়েত এলাকাতেও উন্নয়ন হচ্ছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *