বুবাই শীল, জলপাইগুড়ি: করলার পর এবার পাঙ্গা।আবারও বিষের বলি নদীয়ালি মাছ। জলপাইগুড়ির সিপাই পাড়া এলাকায় পাঙ্গা নদী তে মরে ভেসে উঠছে ছোট বড় একাধিক প্রজাতির নদীয়ালী মাছ। সকাল থেকে মাছ ধরতে হুড়োহুড়ি।
গত ৮ ফেব্রুয়ারি বিষক্রিয়ায় জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে চলা করলা নদী তে পায় ত্রিশ প্রজাতির মাছের মৃত্যু হয়। এক মাসের মাথায় শহর সংলগ্ন পাঙ্গায় একই ঘটনার পুনরাবৃত্তি তে উদ্বিগ্ন মৎস্য দপ্তর।

রমেশচন্দ্র বিশ্বাস, উপ-অধিকর্তা
দপ্তরের উপ অধিকর্তা রমেশ চন্দ্র বিশ্বাস বলেন, “আমরা নমুনা সংগ্রহ করছি। বৃষির কারণে কীটনাশক বা বিষাক্ত কিছু নদীতে মিশেও এই ঘটনা হতে পারে। আমরা সবদিক খতিয়ে দেখছি।”









