দুর্গাপুর (পাণ্ডবেশ্বর) : বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে, পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকে অজয় নদীর তীরে নির্মাণ চলছে বৈদ্যুতিক চুল্লি।
বুধবার সেই চুল্লির নির্মাণ কাজ পরিদর্শনে আসেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কিরিটি মুখোপাধ্যায় , দে গ্রুপের কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে।
পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এবং দে গ্রুপের আর্থিক সহায়তায় এই বৈদ্যুতিক চুলিটি গড়ে উঠছে।
জানা গেছে, আগামী ২১ জানুয়ারি এই বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বরের জনতার একটাই মূল মন্ত্র তা হল উন্নয়ন। পাণ্ডবেশ্বরের উন্নয়নের ইতিহাসের মুকুটে এই বৈদ্যুতিক চুল্লি নতুন পালক হিসেবে বসতে চলেছে। মানুষকে আর দৌড়াতে হবে না দূরদূরান্তে। হাতের নাগালেই বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হলে বীরভূম এবং পশ্চিম বর্ধমান দুই জেলার মানুষ সুবিধা পাবেন।










