Home / খবর / জেলায় জেলায় / নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপ, এসআইআর আতঙ্কে প্রবীণের মৃত্যুর অভিযোগ

নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপ, এসআইআর আতঙ্কে প্রবীণের মৃত্যুর অভিযোগ

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ জেলায়। বুধবার সদর ব্লকের গড়ালবাড়ি এলাকায় এসআইআর আতঙ্কে এক প্রবীণের মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতের নাম মকবুল হক (৬৩)।

পেশায় দিনমজুর মকবুলের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল বলে পরিবার সূত্রে খবর। এরপরেও শুনানিতে হাজির হওয়ার ডাক পান মকবুল। এর জেরে দিন কয়েক ধরেই মানসিক অশান্তিতে ছিলেন বলে তিনি। তার মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নামে ওই এলাকায়। মৃতের ছেলে আনারুল হক বলেন, “পরশুদিন নোটিশ আসার পর থেকেই বাবা চিন্তায় পড়ে যান। আগামী ২৮ তারিখ শুনানির জন্য ডাকা হয়েছিল। আতঙ্কিত হয়েই বাবার মৃত্যু হল।”

খবর পেয়ে মৃতের বাড়িতে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের সদর ব্লক-১-এর সভাপতি শুভঙ্কর মিশ্র। তিনি বলেন, “২০০২ সালের তালিকায় মকবুলের নাম ছিল। এবারে নামের বানানে ভূল থাকায় তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আমরা ওই পরিবারের পাশে থাকব৷”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *