Home / খবর / জেলায় জেলায় / অস্বস্তিতে পদ্ম শিবির! দুর্গাপুরে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট জেলা সভাপতির, আনলেন দুর্নীতির অভিযোগ

অস্বস্তিতে পদ্ম শিবির! দুর্গাপুরে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট জেলা সভাপতির, আনলেন দুর্নীতির অভিযোগ

দুর্গাপুর : রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের গোষ্ঠী কোন্দল। এবার সেই গোষ্ঠী কোন্দলের কেন্দ্রবিন্দুতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম ।

ভারতীয় জনতা পার্টি বা বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দলেরই জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এমনকি ২০২৬ র নির্বাচনে তাকে প্রার্থী করা হলে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর দাবি, দলের এই নেতা আপাদমস্তক দূর্নীতিতে ডুবে রয়েছে। তিনি আইপ্যাকের এজেন্ট। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই৷ তিনি তাকে তৃণমূল কংগ্রেসের লোক বলে দেন।

বিজেপির জেলা সভাপতি আরও বলেন, আমরা একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কয়লা ও বালি কারবারিদের যোগসাজশের কথা বলছি। আর অন্য দিকে দুর্গাপুরে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব কেউ এলে বিধায়ক কয়লা ও বালি কারবারিকে নিয়ে চলে যাচ্ছেন। কেন বিধায়ক এটা করেন, তা সবাই জানেন।

যদিও পদ্ম বিধায়ক এ বিষয়ে মুখ খোলেননি বা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
তবে, এই ঘটনায় বেশ কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে বিজেপির জেলা নেতৃত্বের একাংশ পাল্টা অভিযোগ তুলেছে, এর পেছনে অন্য রাজনৈতিক যোগ রয়েছে। দলের রাজ্য নেতৃত্ব গোটা বিষয়টি দেখছে।

এদিকে, পদ্ম শিবিরের এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে দেরী করেনি রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই প্রসঙ্গে বলেছে, বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে চলে এসেছে। তা ভবিষ্যতে আরও বাইরে আসবে। ভোটে মানুষ এর জবাব দেবেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *