Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ধর্ম সম্মেলন, স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তব্য শুনতে ভক্তদের ভিড়

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ধর্ম সম্মেলন, স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তব্য শুনতে ভক্তদের ভিড়

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রবিবাসরীয় সকালে ভক্তদের ভিড় শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে। এ দিন রামকৃষ্ণ মিশনে ধর্ম সম্মেলনে অংশ নিলেন নিউইয়র্কের বেদান্ত সোসাইটির মিনিস্টার ইন-চার্জ স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ।

মূলত এদিন তাঁর কথা শুনতেন ভিড় জমান ভক্ত ও উৎসাহীরা। শ্রী রামকৃষ্ণের আদর্শ, মতবাদ তুলে ধরেন তিনি। এর পাশাপাশি বেদান্ত, সহিষ্ণুতা ও মানবধর্ম নিয়েও বক্তব্য রাখেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ।

অনুষ্ঠানের মাঝে ভক্ত ও উৎসাহীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি। ভক্তদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে করা প্রশ্নের সহজ সরল ব্যাখায় উত্তর দেন তিনি।

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, “আজকের অনুষ্ঠান অনুপ্রেরণাময়। আগামীতে এ ধরণের আরও কর্মসূচি নেওয়া হবে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *