Home / খবর / জেলায় জেলায় / বছরের প্রথম রবিবারে জমজমাট মাইথন, পিকনিক স্পটে উপচে পড়া ভিড়

বছরের প্রথম রবিবারে জমজমাট মাইথন, পিকনিক স্পটে উপচে পড়া ভিড়

মাইথন : ইংরেজি নতুন বছর ২০২৬ র প্রথম রবিবারে জমজমাট বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পর্যটন কেন্দ্র মাইথন।

সকাল থেকে সেখানে পিকনিক করতে দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড়। অনেকে আবার ঘুরতেও এসেছেন। কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে জমিয়ে পিকনিক করছেন। ঘুরতে বেড়িয়ে নৌকা বিহারে মেতে উঠেছেন অনেক মানুষ। তবে এইসবের মধ্যে একটা উদ্বেগের বিষয়, তা হল নৌকা বিহারের সময় অনেকেই লাইফ জ্যাকেট ব্যবহার করছেন না।

নৌকা চালকরা বলেন, এখানে পর্যটকদের আসাটা ১ জানুয়ারি থেকে খানিকটা বেড়েছে। কিন্তু সেটাও অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। তার কারণ হিসেবে তারা বলেন, পুলিশ প্রশাসন থেকে কোনও রকম সুযোগ সুবিধা এখানে আসা মানুষেরা পাচ্ছেন না। পর্যটকদের জন্য মাইথনে আছে পার্ক। সেটার রক্ষণাবেক্ষণ করা হয়নি। এখানে নেই পানীয়জলের কোনও ব্যবস্থা। তাছাড়াও ব্লক প্রশাসনের তরফেও তেমন কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যা আছে বা বলা হচ্ছে, তার অনেকটাই লোকদেখানো ও কাগজে-কলমে। তাদের আশা, প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নেয়, তাহলে পর্যটনদের আশা আরও বাড়বে এবং আমাদেরও সচ্ছলতা ফিরে আসবে।

অন্যদিকে, পিকনিক করতে আসার পর্যটনরা জানান, এখানে যদি একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা প্রশাসন থেকে করা হয়, তাহলে ভালো হবে। তবে, ব্লক প্রশাসনের তরফে বলা হয়েছে, আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে। তারপরেও যদি কোনও খামতি থাকে, তাহলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *