সালানপুর: ইংরেজি নতুন বছর ২০২৬-এর প্রথম দিনে জমজমাট আবহাওয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে, ঘুরতে উপচে পড়ল পর্যটকদের ভিড়।
দূর-দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকরা পরিবার ও বন্ধুদের সঙ্গে জমিয়ে পিকনিক করছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং নৌকা বিহারে মেতে উঠেছেন। তবে উদ্বেগের বিষয়, নৌকা বিহারের সময় অনেক পর্যটক লাইফ জ্যাকেট ব্যবহার করেননি। নৌকা চালকরা জানিয়েছেন, নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকলেও, পর্যটকদের বলা সত্ত্বেও অনেকে তা পরতে চান নি।
তাছাড়া তিনি জানান, আগের বছরের তুলনায় সামান্য ভিড় কম আজ। তবে অন্যান্য দিন গুলোতে ভিড় হচ্ছে। তিনি আরও বলেন, প্রশাসনের তরফে বিকেল ৫টার মধ্যে পর্যটকদের স্পট ছাড়তে বলা হয়। তাই মানুষ আসতে চাউনি। পিকনিক স্পটে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা, করা হয়েছে মাইকিং।
একই সাথে পূজো দিতে লম্বা লাইন কল্যানেশ্বরী মন্দিরে।
বছরের প্রথমদিনে এই মন্দিরের সামনে পুজোর ডালি হাতে নিয়ে লম্বা লাইন মহিলাদের।










