Home / খবর / জেলায় জেলায় / দাবি আদায়ে রেল কারখানার ভেতরে মহামিছিল সিআরএমসি’র

দাবি আদায়ে রেল কারখানার ভেতরে মহামিছিল সিআরএমসি’র

চিত্তরঞ্জন : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ভেতরে মহামিছিল করল সিআরএমসি, এনএফআইআর, আইএনটি ইউসি ইউনিয়ন।

ইউনিয়নের সভ্য সমর্থকেরা এদিন কারখানার বিভিন্ন শপে তাদের দাবি-দাওয়া নিয়ে পরিক্রমা করেন। মিছিল থেকে দাবি তোলা হয় – অবিলম্বে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে। এছাড়াও কোনও রকম দেরি না করে অষ্টম বেতন কমিশন লাগু করা, এনপিএস এবং ইউ পিএস বাতিল করে একমাত্র ও পি এস বা পুরনো পেনশন প্রকল্প লাগু করা, সিএলডব্লু সহ ভারতীয় রেলে বাড়তে থাকা বেসরকারিকরণ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা এবং নতুন শ্রম আইন-২০২৫ বাতিল করার দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে শ্রমিক নেতা ইন্দ্রজিৎ সিং বলেন, তাদের দীর্ঘদিনের দাবীগুলি পূরণ না হওয়ায় এভাবেই মিছিল করে সেই সব দাবি আদায়ে নামতে হল। তিনি বলেন, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বহু কর্মী এই মিছিলে অংশ নেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *