Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়ি লোটাদেবীর মন্দিরের কাছে করলা নদীতে পাকা সেতু, স্থানীয়দের পাশাপাশি খুশি পুন্যার্থীরাও

জলপাইগুড়ি লোটাদেবীর মন্দিরের কাছে করলা নদীতে পাকা সেতু, স্থানীয়দের পাশাপাশি খুশি পুন্যার্থীরাও

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি দাবি জানিয়েছিলেন স্থানীয়রাও। আশ্বাস দিয়েছিলেন জলপাইগুড়ির চিকিৎসক বিধায়ক প্রদীপকুমার বর্মাও। তার উদ্যোগেই তৈরি ব্রিজ এখন উদ্বোধনের অপেক্ষায়। খুশি হয়েছেন শহর লাগোয়া লোটাদেবীর মন্দিরে আসা পুন্যার্থীরাও।

শহর লাগোয়া মোহিতনগরে লোটাদেবীর মন্দিরে ফি বছর স্থানীয়দের পাশাপাশি আসেন দূরের ভক্তরাও। লোটাদেবীকে অত্যম্ত জাগ্রত বলে মনে করেন ভক্তরা। এই মন্দির থেকে সামান্য দূরেই চা বাগান। মনোরম পরিবেশ। আগে করলা নদী পেরিয়ে মন্দিরে যেতেন ভক্তরা। নদী পার হতে সমস্যা হত কচিকাঁচা ও প্রবীণদের নিয়ে। ২০২১ সালে নির্বাচনী প্রচারে এলে তৎকালীন তৃণমূল প্রার্থী তথা বর্তমান বিধায়ক প্রদীপ কুমার বর্মাকে ওই মন্দিরে যাতায়াতের জন্য পাকা সেতুর দাবি জানান মন্দির কমিটির সদস্য ও ভক্তরা। সে সময় আশ্বাস দিয়েছিলেন বিধায়ক। জয়ী হয়েই এখানে সেতু নির্মাণের উদ্যোগ নেন তিনি। ২ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে এখানে সেতু নির্মাণের কাজ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেই সেতুর কাজ প্রায় শেষ। উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন সকলে। মন্দির কমিটির সদস্য অরুণ কর বলেন, “বিধায়ক কথা রেখেছেন। সেতুটি চালু হলে সবাই উপকৃত হবে। আমরা খুশি।”

প্রদীপকুমার বর্মা, বিধায়ক, জলপাইগুড়ি

বিধায়ক প্রদীপকুমার বর্মা বলেন, “ওখানে সেতু নির্মাণের বিষয়ে আমি প্রথম থেকেই সচেষ্ট ছিলাম। এনবিডিডি-র তরফেও তৎপরতার সঙ্গে কাজ করা হয়েছে। আমার স্বপ্নের প্রকল্প সফল হচ্ছে দেখে ভালো লাগছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *