Home / খবর / জেলায় জেলায় / গোসাবায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প’ জনসভা, তৃণমূলকে তীব্র আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের

গোসাবায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প’ জনসভা, তৃণমূলকে তীব্র আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গোসাবা: পশ্চিমবঙ্গ জুড়ে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, চুরি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর ইস্যুতে মিথ্যাচারের অভিযোগ তুলে গোসাবায় ‘পরিবর্তন সংকল্প’ জনসভা করল বিজেপি। মঙ্গলবার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে গোসাবার বেলতলী বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্যে গণতন্ত্র বিপন্ন, সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং প্রশাসন সম্পূর্ণভাবে শাসক দলের নিয়ন্ত্রণে চলছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী সহ জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতা-নেত্রী। বক্তারা রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের বার্তা দেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *