Home / খবর / জেলায় জেলায় / কুলতলিতে বিজেপির লড়াকু মহিলা প্রার্থী, জয়ের লক্ষ্য সুন্দরবন এলাকায়

কুলতলিতে বিজেপির লড়াকু মহিলা প্রার্থী, জয়ের লক্ষ্য সুন্দরবন এলাকায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: ডবল ইঞ্জিন সরকার গড়া, নারীদের অধিকার পুনরুদ্ধার এবং সুন্দরবন এলাকার উন্নয়নের লক্ষ্যে বিজেপি পিছিয়ে পড়া কুলতলিতে লড়াকু মহিলা প্রার্থী হিসেবে মাধবী মহলদারকে মনোনীত করেছে।

মাধবী মহলদার জালবেড়িয়ার প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্যা। গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই কারণেই দল আবারও এই লড়াকু নেত্রীকে ভোটের ময়দানে নামিয়েছে।

প্রার্থী ঘোষণার পর তিনি দলীয় কর্মীদের সঙ্গে জালবেড়িয়ার একটি মন্দিরে পুজো দেন এবং দেওয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ শুরু করেন। পাশাপাশি নদীঘেরা কুলতলির মৈপীঠ ও কৈখালি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের পাশে থাকার আবেদন জানাচ্ছেন।

এ প্রসঙ্গে মাধবী মহলদার বলেন, কুলতলি দীর্ঘদিন ধরেই অবহেলিত। বাম আমলেও এখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এলাকাটি দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এলাকায় গুন্ডাবাজি, মস্তানি ও তোলাবাজি বেড়েছে। তবে মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তাহলে কুলতলিতে বিজেপির জয় নিশ্চিত বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *