জামুরিয়া:
কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশ থেকে সূচনা, বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ।
পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা এলাকার চুরুলিয়া গ্রামে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রার্থী ডাঃ বিজন মুখার্জি।
তিনি চৌধুরীপুকুর এলাকায় অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রচারের সূচনা করেন। এরপর চুরুলিয়া হাটতলা এলাকায় যান এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগ শোনেন।
পরবর্তীতে তিনি ভটচাঁদপাড়া কালীমন্দির সংলগ্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ান।
এদিনের প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা বিজেপি কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি করেছে।
এছাড়াও, বিজেপির প্রবীণ কর্মী লক্ষণ বাউরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডাঃ মুখার্জি এবং কিছুক্ষণ তাঁর সঙ্গে মতবিনিময় করেন।
এদিন ডাঃ বিজন মুখার্জি জানান, “মানুষের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে চলেছি। এলাকার উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”










