উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জয়নগর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি ও সিপিএম। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দুই দলের প্রার্থীর নাম সামনে আসে।
জয়নগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দলের জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক হালদার। অন্যদিকে, সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে অপূর্ব প্রামানিককে।
প্রার্থী ঘোষণার পর থেকেই দুই শিবিরে তৎপরতা বেড়েছে। ইতিমধ্যেই বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা প্রচারে নেমে পড়েছেন। এলাকাজুড়ে শুরু হয়েছে দেওয়াল লিখন, মিছিল ও জনসংযোগ কর্মসূচি।
ভোট যত এগিয়ে আসছে, ততই জয়নগর কেন্দ্রে রাজনৈতিক লড়াই আরও জমে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।









