Home / খবর / জেলায় জেলায় / এডিপিসিতে বড় রদবদল! থানার ওসি ও ফাঁড়ি’র ইনচার্জ-সহ ১৮ পুলিশ আধিকারিকের বদলি

এডিপিসিতে বড় রদবদল! থানার ওসি ও ফাঁড়ি’র ইনচার্জ-সহ ১৮ পুলিশ আধিকারিকের বদলি

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-তে বড় প্রশাসনিক রদবদল করা হল।

১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি হওয়া আদেশ (সিও নং ৬৬৮/২০২৬) অনুযায়ী মোট ১৮ জন পুলিশ আধিকারিকের বদলি করা হয়েছে। জনস্বার্থ ও প্রশাসনিক কাজকর্ম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।জারি করা নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট সকল আধিকারিককে অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলির তালিকা:

১) এসআই শেখ রিয়াজউদ্দিন — এনটিএস থানা থেকে অন্ডাল থানা
২) এসআই অভিজিৎ সিংহ রায় — অন্ডাল থানা থেকে এনটিএস থানা
৩) এসআই সৌমেন বন্দ্যোপাধ্যায় — হিরাপুর থানা থেকে আসানসোল নর্থ থানা
৪) এসআই কর্তার সিং — আসানসোল নর্থ থানা থেকে হিরাপুর থানা
৫) এসআই মদন মোহন দত্ত — জাহাঙ্গিরি মহল্লা টিওপি থেকে কেন্দা পিপি
৬) এসআই মিহির কুমার দে — কেন্দা পিপি থেকে নিয়ামতপুর আইসি
৭) এসআই এমডি মাইনুল হক — পাঞ্জাবি মোড় আইসি থেকে বরাকর পিপি
৮) এসআই মেঘনাথ মণ্ডল — বরাকর পিপি থেকে কান্যাপুর আইসি
৯) এসআই বুদ্ধদেব গাইন — নিমচা আইসি থেকে চুরুলিয়া ওপি
১০) এসআই পরিমল বিশ্বাস — নিয়ামতপুর আইসি থেকে ওয়ারিয়া আইসি
১১) এসআই নজমুল হুদা — কল্যাণেশ্বরী আইসি থেকে পাঞ্জাবি মোড় আইসি
১২) এসআই সৈদাত্য বন্দ্যোপাধ্যায় — ফরিদপুর আইসি থেকে উখড়া ওপি
১৩) এলএসআই নাসরিন সুলতানা — বল্লভপুর ওপি থেকে নিমচা আইসি
১৪) এলএসআই শিউলি মণ্ডল — কান্যাপুর আইসি থেকে কল্যাণেশ্বরী আইসি
১৫) এসআই উজ্জ্বল কুমার সাহা — ওয়ারিয়া আইসি থেকে জাহাঙ্গিরি মহল্লা টিওপি
১৬) এসআই পার্থ প্রতিম চক্রবর্তী — চুরুলিয়া ওপি থেকে বল্লভপুর ওপি
১৭) এসআই স্নেহান্বিতা মণ্ডল — আসানসোল মহিলা থানা থেকে ডি সি পি সেন্ট্রাল দফতর
১৮) এসআই সুসিম সরকার — উখড়া ওপি থেকে ফরিদপুর আইসি।

পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করা, প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং কাজের গতি বৃদ্ধি করতেই এই রদবদল করা হয়েছে।বিভিন্ন গুরুত্বপূর্ণ থানা ও ফাঁড়িতে অভিজ্ঞ আধিকারিকদের নিয়োগের ফলে অপরাধ দমন ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।কমিশনারের স্বাক্ষরে নির্দেশ জারি, এই বদলির নির্দেশে পুলিশ কমিশনার স্বাক্ষর করেছেন। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট ডিসিপি, এডিসিপি, এসিপি, ওসি এবং সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

পুলিশ প্রশাসনের মতে, এই রদবদলের ফলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর পুলিশ পরিষেবা পাবেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *