Home / খবর / জেলায় জেলায় / গিরিমিন্ট কোলিয়ারিতে চুরির চেষ্টা, হামলায় গুরুতর জখম নিরাপত্তারক্ষী হাসপাতালে ভর্তি, ইউনিয়নের বিক্ষোভ

গিরিমিন্ট কোলিয়ারিতে চুরির চেষ্টা, হামলায় গুরুতর জখম নিরাপত্তারক্ষী হাসপাতালে ভর্তি, ইউনিয়নের বিক্ষোভ

আসানসোল: শুক্রবার ভোর প্রায় রাত ২টা নাগাদ ইসিএল-এর অন্তর্গত গিরিমিন্ট কোলিয়ারিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কিছু অসামাজিক দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে বেআইনিভাবে কোলিয়ারি চত্বরে প্রবেশ করে।

ঘটনার সময় ডিউটিতে থাকা একজন নিরাপত্তারক্ষী তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। এতে নিরাপত্তারক্ষী গুরুতরভাবে আহত হন। আহত নিরাপত্তারক্ষীকে দ্রুত চিকিৎসার জন্য সিএইচ কল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর কোলিয়ারি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনিয়নের সদস্যরা এজেন্ট অফিসের কাছে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, নিরাপত্তাকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ইসিএল কোলিয়ারি চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

এদিকে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন তদন্ত শুরু করেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *