Home / খবর / জেলায় জেলায় / টোটো রেজিস্ট্রেশনে উপর জোর, হিরাপুর ট্রাফিক গার্ডের অভিযান

টোটো রেজিস্ট্রেশনে উপর জোর, হিরাপুর ট্রাফিক গার্ডের অভিযান

বার্নপুর : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর ট্রাফিক গার্ডের তরফে বুধবার বার্নপুরে এক অভিযান চালায়।

হিরাপুর ট্র্যাফিক গার্ড ইনচার্জ প্রশান্ত মাঝি এই অভিযানে রাস্তায় চলাচল করা টোটোর রেজিস্ট্রেশন করা হয়েছে কি না, তা জানতে চালকদের কাছ থেকে কাগজ পরীক্ষা করেন। এই ব্যাপারে তিনি টোটো চালকদের কি করতে হবে, সেই ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার টোটো রেজিষ্ট্রেশনের জন্য সম্প্রতি একটা নির্দেশিকা দিয়েছে। ১৭২টি তালিকাভুক্ত টোটো শোরুমে রেজিস্ট্রেশন হবে। তবে ২০২০ সালের আগে তৈরি বা এ্যাসেমবেল্ড টোটোর রেজিস্ট্রেশনের জন্য আসানসোলের পাম্পু তলাওয়ে একটি ক্যাম্প করা হয়েছে। টোটো চালকরা সেখানে গিয়ে তাদের টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন বলে তিনি জানান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *