Home / খবর / জেলায় জেলায় / আসানসোল দক্ষিণে দলবদল, পতাকা তুলে দিলেন অগ্নিমিত্রা পাল, সিপিএমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে সহ ৫০ জনের বিজেপিতে যোগদান

আসানসোল দক্ষিণে দলবদল, পতাকা তুলে দিলেন অগ্নিমিত্রা পাল, সিপিএমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে সহ ৫০ জনের বিজেপিতে যোগদান

আসানসোল: ভোট প্রচারের মধ্যেই এবার আসানসোলে দলবদল হল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিপাহাড়ি এলাকায় সিপিএমের প্রাক্তন কাউন্সিলর মতিশ বাদ্যকরের ছেলে গোপাল বাদ্যকর তাঁর পরিবারের প্রায় ৫০ জন সদস্যকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেন।

রবিবার গোপাল বাদ্যকরের হাতে দলের পতাকা তুলে দেন আসানসোল দক্ষিণের বিজেপির বিদায়ী বিধায়ক তথা এবারের পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পাল।

এই প্রসঙ্গে গোপাল বাদ্যকর বলেন, আমি ২০০৬ সাল থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে রয়েছি। লাল ঝান্ডা নিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমার বাবা মতীশ বাদ্যকর প্রায় ১০ বছর আসানসোল পুরনিগমের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এখন বয়স হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমি এখন আমার আদর্শ পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং বিজেপির নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি এই পদক্ষেপ নিয়েছি। আগামী দিনে তিনি দলকে শক্তিশালী করতে এবং বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কঠোর পরিশ্রম করব।
আমি এদিন আসানসোল দক্ষিণ বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত থেকে পতাকা নিয়ে দলে যোগ দিয়েছি। তাঁর মতে, তিনি অগ্নিমিত্রা পালের কাজ এবং সাংগঠনিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েছেন।

অগ্নিমিত্রা পাল বলেন, এই এলাকার সিপিএমের প্রাক্তন কাউন্সিলারের পরিবার নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে আমি দলে স্বাগত জানিয়েছি।

জানা গেছে, গোপাল বাদ্যকরের পরিবারের সদস্যরা আসানসোলের কালীপাহাড়ি এলাকার ৩৮ নম্বর (আগে ৩৪) ওয়ার্ডে সিপিএমের হয়ে রাজনীতি করতেন।
এই দলবদলকে ভোটের আগে এই অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *